আবেদনের দিকনির্দেশনা
আবেদন থেকে ফলাফল—প্রতিটি ধাপ জেনে নিন।
শুরু করুন সঠিকভাবে
আবেদনের আগে ধাপগুলো একবার দেখে নিন।
ফর্ম পূরণ করুন
শিক্ষার্থীর তথ্য ও স্পষ্ট ছবি দিন। শুধু বাংলা নামের ঘর বাংলায় লিখুন; বাকি তথ্য ইংরেজিতে পূরণ করুন।
প্রিভিউ মিলিয়ে নিন
ছবি ও তথ্য যাচাই করুন। ভুল থাকলে ফর্মে ফিরে সংশোধন করে নিশ্চিত করুন।
আবেদন ফি পরিশোধ করুন
ফি দেখে পেমেন্ট মাধ্যম হিসেবে বিকাশ বেছে নিন এবং পেমেন্ট সম্পন্ন করুন।
আবেদনপত্র সংরক্ষণ করুন
পেমেন্ট যাচাই সফল হলে আবেদন আইডি ও আবেদনপত্র পাবেন। কপিটি ডাউনলোড করে রাখুন।
প্রবেশপত্র সংগ্রহ করুন
কর্তৃপক্ষ অনুমোদন দিলে প্রবেশপত্র ডাউনলোড করুন। পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র মিলিয়ে নিন।
পরীক্ষার ফলাফল দেখুন
ফলাফল প্রকাশের পর পরীক্ষা, শ্রেণি, রোল ও নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে খুঁজুন।
